বন্দরে ‎বুলবুল হত্যা মামলার আসামি সিফাতের বিক্ষুব্ধ জনতার হামলা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে ‎বুলবুল হত্যা মামলার আসামি সিফাতের বিক্ষুব্ধ জনতার হামলা

বন্দরে ‎বুলবুল হত্যা মামলার আসামি সিফাতের বিক্ষুব্ধ জনতার হামলা

 

 

‎নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রধান আসামি শেখ সিফাতসহ অন্য আসামিদের ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ স্থানীয়রা।

‎রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

‎এর আগে দুপুরে বুলবুল হত্যা মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করে পুলিশ।

‎মামলার তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সাত পুরুষ আসামির ১০ দিন এবং চার নারী আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।