
ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার সহায়তায় হাত বাড়িয়ে দিলেন ইউএনও
এক বছর ৫ মাস বয়সী শিশুপুত্র অর্ণব চন্দ্র দাসের ক্যান্সারের চিকিৎসার খরচ মেটাতে নিঃস্ব হয়ে পড়েছিলেন তার মা নিপা রানী দাস। নারায়নগঞ্জের মাসদাইরের এই বাসিন্দা অর্ণবকে সু-চিকিৎসা দেওয়ার জন্য সাহায্যের আশায় আবেদন জানিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
অর্ণবের আবেদনের প্রেক্ষিতে সাড়া দিয়েছেন নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বুধবার (১৬ আগষ্ট) ইউএনও তার কার্যালয়ে শিশু অর্ণব চন্দ্র দাস এবং তার মায়ের সাথে দেখা করেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
নিপা রানী দাস তার আবেদনে জানিয়েছিলেন, অর্ণব চন্দ্র দাস এইচএলএইচ ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ চিকিৎসায় তাদের সকল সঞ্চয় শেষ হয়েছে এবং বর্তমানে চিকিৎসার খরচ মেটাতে তারা অক্ষম। সন্তানের চিকিৎসার ব্যবস্থা গ্রহণে মহোদয়ের সদয় মর্জি কামনা করেছিলেন তিনি।
ইউএনও শিশু অর্ণবের চিকিৎসার জন্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভবিষ্যতে সবরকম পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই মানবিক পদক্ষেপকে প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, এই সাহায্য অসহায় পরিবারটির জন্য অনেক উপকারে আসবে।
আপনার মতামত লিখুন :