
বন্দরে পুলিশ ও র্যাবের অভিযানে
গাঁজাসহ গ্রেফতার ৪
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও র্যাব-১১-এর পৃথক অভিযানে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাব্বির আহমেদ, এসআই মোঃ লুৎফর রহমান এবং র্যাব-১১-এর একটি দল উপজেলার বিভিন্ন স্থানে যৌথ ও পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন— উপজেলার একরামপুর সিএসডি গেট এলাকার মৃত ঝানু দেওয়ানের ছেলে মোঃ হানিফ (৩২), দেউলী বটতলা এলাকার আঃ মালেকের ছেলে মোঃ আরিফ হোসেন (৫২) এবং এনায়েতনগর এলাকার শফিউদ্দিনের ছেলে পরোয়ানাভুক্ত আসামি সজিব।
অন্যদিকের, র্যাব-১১-এর একটি দল বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের তবলপাড়া এলাকার বনলতা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে মোঃ মোস্তফা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তার তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :