সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে মাথাবিহীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয়রা।

 

সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পেপার মিলের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আনন্দ জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে তারা নদীতে মরদেহটি দেখতে পাচ্ছেন।

 

এ সময় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তবে দীর্ঘ সময় পার হলেও পুলিশ ঘটনাস্থলে না আসায় স্থানীয় সাংবাদিক ফারুক হোসেনকে বিষয়টি জানানো হয়।

 

পরে সাংবাদিক ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়।

স্থানীয়রা জানান, মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে সাদা হয়ে গেছে। মরদেহটির মাথা দেখা যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মরদেহের বিষয়ে একটি ফোন পেয়েছি। এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।