
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের দর্শনীয় স্থান ভ্রমন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ তাহসিন আলী।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সপরিবারে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে আসেন তিনি।
এসময় বিচারপতি শেখ তাহসিন আলীকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
এসময় জেলা ম্যাজিষ্টেট ও জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় হাজীগঞ্জ দুর্গ, বিবি মরিয়মের সমাধি এবং তৎসংলগ্ন মুঘল আমলের তিন গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে,বন্দর থানাধীন সোনাকান্দা দুর্গ সুলতানি আমলের এক গম্বুজ বনন্দ মসজিদ, তৎসংলগ্ন হাজী বাবা সালেহ তিন গম্বুজ মুগল মসজিদ ও তার সমাধি পরিদর্শন করেন।
এছাড়াও বন্দরের সোনাকান্দা দুর্গ সুলতানি আমলের এক গম্বুজ বনন্দ মসজিদ, তৎসংলগ্ন হাজী বাবা সালেহ তিন গম্বুজ মুগল মসজিদ ও তার সমাধি ও সোনারগাঁও পানামা লেকসিটি সমাজকর্মী হাসি আলমের বাড়ি পরিদর্শন করেন তিনি।
আপনার মতামত লিখুন :