
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ বন্দরে চোর আখ্যা দিয়ে ২ যুবককে অপহরণের অভিযোগ উঠেছে মাদক সম্রাট পরিবারের সদস্য রিপন বাহিনির বিরুদ্ধে। অপহরন পূর্বক ৪ লক্ষ টাকা মুক্তি পণের দাবি করে। দাবীকৃত টাকা না পেয়ে ব্যাকসিট ও ঢাক ঢোল বাজিয়ে রাতভর নির্যাতন। অপহরন পূর্বক রাতভর নির্যাতনসহ উল্লাস করে।
এই ঘটনাটি ঘটে বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড ১ নং মাধবসা এলাকায়। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন।
আহত জিসান (১৮)ও জুম্মানকে ( ২০) উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ী রিপন (৩০)কে এলাকাবাসী আটক করে পুলিশে হাতে তুলে দেন।
আটককৃত মাদক ব্যবসায়ী রিপন নাসিক ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানি এলাকার হবিবুর রহমান হবি ছেলে বলে জানা যায়।
প্রকাশ ২২শে সেপ্টেম্বর রাত ১২টায় একটি মাদক ব্যবসায়ী রিপনসহ কয়েকজন সঙ্গী সাথে নিয়ে একটি সিএনজি নিয়ে একরামপুর ইস্পাহানি বাজার এলাকা থেকে জিসান কে তুলে নেয় পরে চিতাশাল থেকে জুম্মনকে অপহরণ করে। এই ঘটনায় বন্দর থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :