দুর্গাপূজা উপলক্ষে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন / ১০০০
দুর্গাপূজা উপলক্ষে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা

দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হিন্দু সম্প্রদায়ের সব সময় পাশে আছে।”

তিনি আরও বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে, এই প্রত্যাশা আমার।”

দুলাল হোসেন তার বার্তায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, দেশ সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।”

তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।