নারায়ণগঞ্জের বন্দরে শব্দ দূষণবিরোধী অভিযান, জরিমানা আদায়


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ২:২২ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের বন্দরে শব্দ দূষণবিরোধী অভিযান, জরিমানা আদায়

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে ৩টি যানবাহন থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যানবাহনের অবৈধ ৩টি হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্দর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। অভিযানে সহায়তা করে বন্দর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।