কালাম- মাসুদ, খোরশেদকে নিয়েই আলোচনা, গ্রীণ সিগনালের সমালোচনায় বাবুল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন / ১০০০
কালাম- মাসুদ, খোরশেদকে নিয়েই আলোচনা, গ্রীণ সিগনালের সমালোচনায় বাবুল

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
জমে ওঠেছে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী মনোনয়ন যুদ্ধ।বিএনপি থেকে মনোনয়ন বাগিয়ে আনতে সম্ভাব্য প্রার্থীদের বিচরণে সরগরম নারায়ণগঞ্জ। নির্বাচনী আমেজে চায়ের স্টল গুলোতে লোকসমাগমের হাট জমেছে।পছন্দে প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে বিভক্ত হচ্ছে বিএনপি এক ঘরনার নেতাকর্মীরা।প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয়া রূপরেখার আদলে যারা এতোদিন নির্বাচনী মাঠে নামেনি তারাও জোরেশোরে মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।নারায়নগঞ্জে ৫ টি সংসদীয় আসনের মধ্যে আলোচিত নারায়নগঞ্জ-৫ ( সদর- বন্দর) আসনটি।সকলের দৃষ্টি এখন নারায়নগঞ্জ-৫ আসনের দিকে। এই আসনটিকে ঘিরে যতো জল্পনা-কল্পনা।
নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন প্রার্থী হিসেবে স্বপ্ল সময়েই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মডেল গ্রুপ এমডি মাসুদুজ্জামান মাসুদ।বিশেষ করে করোনা কলিন
সময়ে নারায়নগঞ্জবাসীর পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছে তিনি।নতুন সম্ভাব্য আরেকজন প্রার্থী প্রাইম গ্রুপ চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল চলতি মাসে নির্বাচনী মাঠে নেমে অলিগলি চষে বেড়াচ্ছেন। তিনি তারেক রহমানের গ্রীণ সিগনাল পেয়ে মাঠে নেমেছেন বলে প্রচার করায় মহানগর বিএনপি নেতাদের কাছে সমালোচিত হয়েছেন।যদিও অনেক আগ থেকেই মাঠে রয়েছে মাসুদুজ্জামান মাসুদ। দলীয় মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।আগ থেকে এ দুই বিএনপি নেতা মাঠে রয়েছেন।দলীয় কর্মসূচির পাশাপাশি দু’জনেই দলীয় মনোনয়ন প্রত্যাশায় প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তুু গেল দূর্গা পূজায় প্রাইম গ্রুপ চেয়ারম্যান আবু জাফর বাবুলের নিকট থেকে শহরের বিভিন্ন পূজামণ্ডপে ২০ লাখ টাকা অনুদান নিয়ে দু’জনই সমালোচনার মুখে পড়েছেন।চাউর ওঠেছে,দুজনই প্রাইম বাবুলকে সমর্থন দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন।প্রাইম বাবুলের লোক হিসেবেই এখন সাখাওয়াত ও টিপু কাজ করে যাচ্ছেন বলে জনশ্রুতি রয়েছে।

ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এডভোকেট আবল কালাম নির্বাচন এলেই মাঠে নামেন।দীর্ঘ সময় অসুস্থ ছিলেন।চিকিৎসা শেষে সুস্থ হয়ে নির্বাচনী মাঠে তিনিও নেমে পড়েছেন।
দলীয় মনোনয়নের ক্ষেত্রে শতভাগ আতœবিশ্বাসী তিনি।লোকমুখে লেংড়া ঘোড়ার বাজিমাতের গল্পও আলোচিত হচ্ছে।
ইতিমধ্যে মাঠে নেমেছেন আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।বিএনপির অংশ নেয় গেল নির্বাচনে দলীয় মনোনয়নের তালিকায় ছিলেন খোরশেদ।
নারায়নগঞ্জের ৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গ্রীণ সিগনাল পেয়েছেন এমন প্রচার করে জোরেশোরে শহরে দাপটের সাথে গণসংযোগ চালাছেন প্রাইম বাবুল।অন্যদিকে, গেল বছর ৫ আগস্টের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে যোগদান করে দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছেন মাসুদুজ্জামান মাসুদ।কারণ ৫ আগস্টের পর বিএনপি কার্যালয়ে এই প্রথমই যোগদান অনুষ্ঠান। যা ছিল মাসুদুজ্জামান মাসুদের দলীয় মনোনয়ন পাবার ইংগিতের বহিঃপ্রকাশ।তা ছাড়া বিগত ঈদ গুলোতে মডেল গ্রুপ তারেক রহমানের ঈদ উপহারের বক্স বিতরণে মহানগর বিএনপিকে সার্বিক সহযোগীতা করেছিল।অভিযোগ রয়েছে মহানগর বিএনপির দুই নেতা মডেল গ্রুপ এমডি মাসুদুজ্জামান মাসুদের নিকট থেকে অর্থিক সুবিধা পেয়ে আসছিল।আগামী নির্বাচনকে সামনে রেখে রফাদফা বা বনাবন্তি না হওয়ায় প্রাইম গ্রুপ চেয়ারম্যান আবু জাফর বাবুলের শিবিরে নাম লিখিয়েছ সাখাওয়াত -টিপু।

নারায়ণগঞ্জ- ৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অতীতের অভিজ্ঞতার আলোকে এক আলাপচারিতায় নারায়নগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলেন,নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক এমপি এডভোকেট আবুল কালাম করতে পারেন বাজিমাত।এ যাবত রাজনৈতিক সমীকরণ চিত্রে শেষমেশ মডেল গ্রুপ এমডি মাসুদুজ্জামান মাসুদ এবং সাবেক এমপি আবুল কালামের মধ্যেই চলবে জমিতে ধান কাঁটার প্রতিযোগিতা। এরপর ধান গোলাতে আনার যুদ্ধ। যিনি বিজয়ী হবেন তিনিই পাবেন ধানের শীষ। এমনই বর্ণনা করলেন রাজনৈতিক বোদ্ধারা।