
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৮৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বন্দী থানার সোনাচড় এলাকার সিদ্দিকের ছেলে আকাশ (২৩) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মনির হোসেনের ছেলে জাহিদুর ইসলাম শাওন (২৮)।
এর আগে গত ৩০ অক্টোবর রাতে বন্দরের সোনাচড় ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে আসামি জাহিদুর ইসলাম শাওনের নামে নয়টি মাদকের মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :