
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
শনিবার (১নভেম্বর) বাদ আসর বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের খোছেরছড়া পশ্চিমপাড়া জামে মসজিদ পরিদর্শণপূর্বক স্থানীয়দের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
এসময় উপস্থিতদের উদ্দেশ্য করে মাকসুদ হোসেন তিনি তার বক্তব্যে বলেন ‘আপনারা আমার আপনজন। আমরা সুখে দুঃখে মিলে মিশে আছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে যেভাবে আমার পক্ষে কাজ করে আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন, তদ্রুপ সংসদ নির্বাচনেও আপনাদেরকে পরিশ্রম করতে হবে ও আমার পক্ষে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে সকলে আমার পক্ষে কাজ করুন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সফল হবো ইনশাআল্লাহ’।
এসময় অত্র মসজিদ কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :