সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে জোরপূর্বক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে জোরপূর্বক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দশপাইপ এলাকায় রাস্তায় মাইক্রোবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

রোববার (৯ নভেম্বর) ভিকটিম তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগমতে, এর আগে গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতর সেই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামিরা।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।

ভিকটিম তরুণী জানান, অভিযুক্ত আসামিরা ভিকটিমের মায়ের নিকট চারলক্ষ টাকা পাওনা ছিল। এই সংক্রান্তে ডকুমেন্টস হিসেবে বিবাদী সাইদুল এর নিকট ভিকটিমের মা জান্নাতুন নাহার কর্তৃক স্বাক্ষরিত একটি স্টাম্প ছিল। অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভিকটিমের মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাহিলে তারা ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি।