
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সোমবার ১০ নভেম্বর বাদ আসর ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের সাবলিল সঞ্চালনায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ ক্লাব টেনিস ট‚র্নামেন্ট-২০২৫’ শুভ উদ্বোধন করেন। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস বিষয়ক উপ-কমিটির আহŸায়ক মোঃ জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহম্মেদ, সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয় পরিচালনা পর্ষদ সদস্য সেলিমি রেজা সিরাজী, মোঃ তাইজুদ্দিন আহম্মেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার ও দিলারা মাসুদ ময়না এবং টেনিস উপ-কমিটি’র সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :