ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামীলীগের ৫জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারনসম্পাদক বাবুল হোসেন (২৫), কাশিপুর হাটখোলা এলাকার আওয়ামীলীগ কর্মী সুমন (৩৭), শাহ আলম (৫৫), দাপা ইদ্রাকপুর এলাকার মহন মিয়া (৩২) ও শিহাচর লালখাঁ এলাকার বাদল (৪০)। সোমবার রাতে ফতুল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তারা ফতুল্লায় আতংক সৃস্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।