বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা জালাল গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন / ১০০০
বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা জালাল গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক জালাল হোসেন (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জালাল হোসেন বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের লালখারবাগ এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে বুধবার (১২ নভেম্বর ) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা জালাল হোসনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা জালাল হোসনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।