
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বিদায়ী শুভেচ্ছা জানালো নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে বিদায়ী সম্ভাষণ জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে বই উপহার দেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, হাফেজ আবদুল মোমিন, আইনজীবী থানার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিনসহ আরো অনেকে।
নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দায়িত্বপালনকালীন বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবার উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
বিদায়ী জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান এবং নারায়ণগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর সম্প্রতি তাঁকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :