আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন : মান্নান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন / ১০০০
আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন : মান্নান

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির উদ্যোগে সম্প্রীতিসমাবেশ, লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের নাভানা ভ‚ইয়া সিটি মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ হাজার নেতাকর্মী বিভিন্ন ইউনিটের খন্ড খÐ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এড. রাকিবুর রহমান সাগরের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

সমাবেশে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে আজহারুল ইসলাম মান্নান বলেন, আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন। তাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন।
আজকে যারা ষড়যন্ত্র করছেন যদি তাদের মধ্য থেকে কেউ একজন মনোনয়ন পেতো তাহলে আমি তাদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতাম, কিন্তু দল ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না।
তিনি আরো বলেন, মনোনয়ন চাওয়া দোষের কিছু না। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। যে ৭ জন দল ও ধানের শীষের বিরুদ্ধে একসাথে বসে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে অনেকের বিএনপির প্রাথমিক সদস্য পদটিও নাই। আসুন দলের সিদ্ধান্ত মেনে দল ও দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করি। ষড়যন্ত্র পরিহার করুন।
এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব কাজী মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহবায়ক  ইমাম হোসেন বাদল, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাহামুদ ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের যুগ্ম  আহবায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম  আহবায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্ণেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক সবুজ খান, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু, জুবায়ের, থানা যুবদল নেতা আরাফাত রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।