সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হীরাঝিল এলাকার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন জেলা পুলিশের একটি দল।

অভিযানে দেখা যায়, হীরাঝিল সিটি বাজারে মেয়াদোত্তীর্ণ চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুত ছিল। দোকানে অনুমোদনহীন কসমেটিকস, নিষিদ্ধ সৌন্দর্যবর্ধক সামগ্রী এবং বিক্রি নিষিদ্ধ কোমল পানীয়ও পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
হীরাঝিল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্মকর্তারা জানান, এ ধরনের ঝুঁকিপূর্ণ ওষুধ ও প্রসাধনী স্থানীয় মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে।
অভিযান সম্প‌র্কে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে নিয়মিত তদারকি চলছে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।