এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১:০৪ অপরাহ্ন / ১০০০
এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

 

 

শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাটাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।