আড়াইহাজারে কিটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে কিটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
​নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে কিটনাশক খেয়ে এক গৃহবধূর আত্মহত্যা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাক্ষনদী ইউনিয়নের ব্রাক্ষনদী এলাকায় এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কল্পনা (২৫) নিজের বসতঘরে কিটনাশক সেবন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ​পরিবারের সদস্যরা দ্রুত তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

​ঢাকায় নেয়ার পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে কল্পনা মারা যান।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হবে। গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।