
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়নগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি সভাপতি মরহুম হাসান জামালের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরকার মুজিব,কৃষকদল নেতা রানা মুজিব,মো:মিঠু ও দোয়া পরিচালনা করেন মহানগর ওলামাদলের আহবায়ক হাফেজ শিব্বির আহমেদ।
কবর জিয়ারত শেষে হাসান জামালের স্মৃতি চারণ করে খোরশেদ বলেন,হাসান জামাল নারায়নগঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নারায়নগঞ্জের অবকাঠামো ও ব্যাবসার উন্নয়নে ব্যাপক ভূমিকা অনস্বীকার্য।
আপনার মতামত লিখুন :