
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে স্কুলছাত্রী আলিফা হত্যার প্রধান আসামী বাদশা গ্রেফতার হয়েছে পিবিআইয়ের হাতে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বন্দরের দড়ি সোনাকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ বন্দরে দড়ি সোনাকান্দা এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফা (১৩) নিখোঁজের ১দিন পরে মৃত্যু দেহ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় পুরো এলাকায় জুড়ে শোকের ছায়া নিঃশব্দ চারপাশ, লড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। কিশোরীর মৃত্যুর ঘটনায় (২২ ডিসেম্বর) সন্দেহজনক বাদশার পরিবারের দুইজন সহ পাচঁ জনকে ধরে নিয়ে যায় নারায়ণগঞ্জ পিবিআই।
পিবিআই জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে আঘাত ধর্ষণকারী বাদশার নাম, বাদশা একই এলাকার দড়ি সোনাকান্দা মানিক চাঁনের ছেলে। পরে (২৩ ডিসেম্বর) মাদক কারবারি, ধর্ষণকারী বাদশাকে গ্রেফতার করে পিবিআই, বাদশাকে জিজ্ঞাসাবাদ বেড়িয়ে আসে আলিফা হত্যার লোমহর্ষ ঘটনার বিবরণ।
এর আগে (২০ ডিসেম্বর) আলিফা’কে ধর্ষণকারী বাদশা সন্ধ্যার আগে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়, পরে একটি বন্ধ ঘরে আবদ্ধ রেখে চালায় নির্মম অত্যাচার করে একাধিক বার ধর্ষণ। এক পর্যায় আলিফা মারা যায়, ছেলেকে বাঁচাতে বাদশার মা’ আলিফার মরদেহ লুকিয়ে রেখে ছেলেকে করে লোক চোখের আড়াল, পরে দিন ভোরে আলিফার মরদেহ বস্তায় ভরে রেখে যায় দেলোয়ার মিয়া-র বাড়ির গেইটে সামনে।
এদিকে প্রধান আসামি ও ধর্ষণকারী বাদশার নাম প্রকাশের পরে ছড়িয়ে পড়ে পুরো এলাকায় উত্তেজনা, এতে করে উত্তেজনা এলাকাবাসী বাদশার বাড়ি ঘরে চালায় হামলা এবং জড়িত সকল অপরাধী দের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
আপনার মতামত লিখুন :