বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মোস্তাফিজুর রহমান বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার বাদল মোল্লা ছেলে।
ধৃতকে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল। এর জের ধরে
গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ আ’লীগ সমর্থিতরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন লুটপাট করে নিয়ে। এ মামলায় জড়িত থাকার অপরাধে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে ওই মামলায় আদালতে প্রেরন করা হয়।