নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে খেলাফত মজলিসের দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে খেলাফত মজলিসের দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) ও নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের দুই প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা এগারোটায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য এবিএম সিরাজুল মামুন মনোনয়ন পত্র জমা দেন।

প্রার্থীর সংঙ্গে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হফেজ কবির আহমেদ, মোহাম্মাদ শাহ আলম, বনদর থানার সভাপতি আবুল কাসেম, সহ সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেন ইলিয়াস আহমাদ।

প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলার সভাপতি হাফেজ আহমাদ আলী, সদর থানার সভাপতি আব্দুল কাইয়ুম, মহানগরের সহ সভাপতি শামীম ভূইয়া, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল। এর বাহিরেও জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে অনুসারীদের লক্ষ্য করা যায়।

এসময় জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন ও উপস্থিত ছিলেন।