খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাড়ারগোপে দোয়া ও মিলাদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন / ১০০০
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাড়ারগোপে দোয়া ও মিলাদ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, নুরুল ইসলাম সরদার এর উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে শহরের কালির বাজারের চাড়ারগোপে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,আলহাজ্ব এডভোকেট আবুল কালাম । এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আহবায়ক সদস্য, নুরুলইসলাম সরদার, চেম্বার অব কমার্সের পরিচালক হানিফ সরদার আওলাদহোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।