
নতুন পৃথিবীর বির্নিমানে এ প্রজন্ম থেকেই সামনে এগিয়ে আসতে হবে : ড. মাকসুদুর রহমান
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আজকের দিনটি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের জন্য একটা নতুন দিগন্তের সৃষ্টি করছে, ২০১০ সালে এই কলেজ প্রতিষ্ঠা লাভ করার পর, আমরা আমাদের একটি পারিবারিক ভবনে এই বিদ্যাপিঠ পরিচালনা করে আসছিলাম।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন,
এসময় তিনি আরো বলেন, আজকে দীর্ঘদিন পর এই নতুন ভবনে আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা অধ্যায়ন করার সুযোগ পাবে, এটা আমাদের জন্য নতুন একটা দিগন্তের উন্মোচন করলো।
আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান গুলা কে ইহকালীন এবং পরকালীন কল্যাণের শিক্ষার গুণে গুণান্বিত করে পরিচালনা করতে পারি এবং ভালো মানুষ তৈরি করে দেশের কল্যাণে যাতে শিক্ষার্থীরা নিজেদের কে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলে দায়িত্ব,কত্যর্ব পালন করতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই।
নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ধোধন শেষে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ঢাকা বিশ^বিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগ,ব্যবসা শিক্ষা অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাকসুদুর রহমান সরকার বলেছেন, আপনারা যারা নতুন শুরু করেছেন, এই হলের মধ্যে যারা আছেন আপনারাই কিন্তুু ভবিষ্যৎতে একেক জন সামাজিক সাদা মনের রাজনীতিবিদ হবেন, উদ্যোক্তা হবেন, শিক্ষাবিদ হবেন।
এসময় তিনি আরো বলেন, এখানে যারা বসে আছেন একসময় বড় ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, শিক্ষক হবেন, ব্যবসায়ী হবেন।
এই যে হওয়ার জন্য আপনাদের যে সফর, এই সফরটাতে আপনাদের প্রতিশ্রæতি থাকতে হবে। একটা উদ্দেশ্য থাকতে হবে, একটা লক্ষ থাকতে হবে এবং সাথে প্রচুর পরিশ্রম থাকতে হবে।
আমাদের সামনে আজকে যারা বসে আছে, তারুণ্যের যে অংশটা তাদের ব্যাপারে সামাজিক অনেক মন্তব্য আছে, কিন্তুু আমি বলব নতুন বাংলাদেশ বির্নিমানে, শুধু নতুন বাংলাদেশ না, নতুন পৃথিবীর বির্নিমানে এ প্রজন্ম থেকেই সামনে এগিয়ে আসতে হবে।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগ,ব্যবসা শিক্ষা অনুষদের সহযোগী অধ্যাপক আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
আপনার মতামত লিখুন :