
নারায়নগঞ্জ হাই স্কুল ১৯৭৩ ব্যাচের সতীর্থ বন্ধুদের পারিবারিক পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
দিনব্যাপী এই উৎসব উপস্থিত ছিলেন ৭৩ ব্যাচের বন্ধুরা সহ তাদের পরিবারের সদস্যরা।
স্মৃতিচারণ,আড্ডা, গানের উৎসবে উপস্থিত ছিলেন সতীর্থ বন্ধু ও সাবেক অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন,সাধারণ সম্পাদক আবদুস সালাম,সতীর্থ ৭৩ এ-র শাহাদাৎ হোসেন, আলাউদ্দিন আহমেদ, প্রকৌশলী রিয়াজুদ্দিন আহমেদ, প্রকৌশলী আবু নাসের ওয়াহিদ। সেলিম আহমেদ, জুলহাস সর্দার,বদিউজ্জামান বাবুল,অসীত চক্রবর্তী,আবদুস সোবহান, মেজবাহউদ্দিন,নির্মল দত্ত, মহিউদ্দিন সহ অনেকে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী জমজমাট আয়োজন শেষ হয়।
আপনার মতামত লিখুন :