
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৭ জন মাদকসেবী, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, মাদক মামলায় দুজন, ডাকাতির অভিযোগে তিনজন, জুয়া আইনে তিনজন এবং ওয়ারেন্টভুক্ত তিন আসামি রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, মাদক মামলায় দুজন, ডাকাতির অভিযোগে তিনজন, জুয়া আইনে তিনজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদকসেবীরা হলেন: মো. আব্দুল্লাহ (১৯), মো. ইমন (১৯), মো. লিটন (৩৫), মো. ইয়াছিন (২২), মো. জোবায়ের (২২), মো. ইব্রাহীম (২১), রিফাত (২০), হাসান সরকার (৩২), ফজলুল রহমান (৪২), মোহর আলী গাজী (২৬), সুমন (৩৮), নিশাত (১৮), মো. তায়িন (২২), মো. মুন্না (২৭), মো. সিয়াম (২৬), মো. ফাহিম (১৯) ও মো. রুবেল হোসেন (৩৩)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চেঙ্গাইন বরাব এলাকার মো. মিলন মিয়ার ছেলে মাকসুদুল হাসান রিয়াদ (২১)। তিনি সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে মো. জহিরুল ইসলাম (৪৫)। তিনি জামপুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার লাহাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে আলী নুর (৩০) এবং কাবিলগঞ্জ এলাকার নুর উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৪২)।
ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার টেংগারচর এলাকার আবু তাহেরের ছেলে লিমন (৩০), দামোদরদী এলাকার গাজী মিয়ার ছেলে মো. বাবু (৩৪) এবং টেংগারচর এলাকার আবুল বাশারের ছেলে মো. সুমন (২০)।
জুয়া আইনে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের খন্দকার দড়িকান্দি এলাকার সাহাবুদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৪৫), জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে হযরত আলী (৫৫) এবং একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. সামসুল হক (৪২)।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার আল আমিনের স্ত্রী সাবিনা (৩৫), একই এলাকার আব্দুল মালেকের ছেলে আল আমিন (৪৪) এবং হামছাদি এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী মোছা. রেহেনা বেগম।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :