সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার, ৮০ লিটার চোলাই মদ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার, ৮০ লিটার চোলাই মদ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার, ৮০ লিটার চোলাই মদ উদ্ধার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালের ৪ জন অভিযুক্ত, সন্ত্রাসবিরোধী মামলার ১ জন আসামি, সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।

 

সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার চারজন হলেন—শিমরাইল এলাকার শামীম মিয়া (৪০), বার্মাশীল এলাকার মোশারফের গ্যারেজ এলাকার আল আমিন (২০), সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার রাজু (৩২) এবং ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের বাসিন্দা ও বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি নতুন মহল্লায় বসবাসকারী নিরব আহম্মেদ খান (২১)।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. মহসিন খান। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে। তাঁর বর্তমান ঠিকানা সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার রনি সিটি।

এ ছাড়া সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি এলাকার ফাহিম ইমতিয়াজ খান (২৯) এবং কদমতলী পুল এলাকার আসাদুজ্জামান সোহাগকে।

 

অন্যদিকে, ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন—সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী সুইপার কলোনির বিষ্ণু রাম রাউদ (৫০) ও তাঁর স্ত্রী রিনা রানী (৪৫)।

 

সিদ্ধিরগঞ্জ থানা ওসি এমদাদুল হক জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।