যে কারণে বইমেলার সময় পরিবর্তন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন / ১০০০
যে কারণে বইমেলার সময় পরিবর্তন

আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক সভায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারিতে এই মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে।

 

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর বইমেলার শুরু হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর। এই মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

 

 

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়।

 

 

সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।