পঞ্চবটি–মুক্তারপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন / ১০০০
পঞ্চবটি–মুক্তারপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর এলাকায় দ্বিতীয় স্তরের সড়ক নির্মাণ কাজ চলাকালে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে সন্নিহিত এলাকার সকল ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) তিতাস গ্যাস জনসংযোগ কর্মকর্তা আল আমিন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

তিতাস গ্যাস জানায়, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই জরুরি প্রতিকার টিম ঘটনাস্থলে গিয়ে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

এ ঘটনায় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।