সিদ্ধিরগঞ্জে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) রাতে চিটাগাং রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাকিল (২২)। তিনি বন্দর উপজেলার নবিগঞ্জ রেললাইন এলাকার বাসিন্দা। তার স্থায়ী বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজারের মৃধাবাড়ি এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সংস্থাটির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. এনামুল হক-এর নেতৃত্বে একটি দল সোমবার রাত ৯টার দি‌কে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার সড়ক ও জনপথ (আরএইচডি) অফিসের গেটের সামনে অভিযান চালায়।

অভিযানের সময় শাকিলের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেছে সংস্থাটি। পরে তাকে আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।