সাখাওয়াত- টিপুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন / ১০০০
সাখাওয়াত- টিপুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন

 


নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জ বার ইউনিট।

‎‎বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎‎মানববন্ধনে অংশগ্রহণকারী আইনজীবীরা বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, মহানগর বিএনপির আহŸায়ক এবং আলোচিত সাত খুন মামলার প্রধান আইনজীবী সাখাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু একজন সফল ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের বিরুদ্ধে সা¤প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎‎তাঁরা আরও বলেন, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ—কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে কোনো সংবাদ প্রকাশের আগে গণমাধ্যমের উচিত সত্যতা যাচাই করা। একটি কুচক্রী মহল আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, তাদেরই প্ররোচনায় এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে।

‎‎আইনজীবীরা সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

‎‎নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহŸায়ক এড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. কাজী আঃ গাফফারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. বেনজির আহমেদ, যুগ্ম আহŸায়ক এড. জহিরুল হক, এড. মেহেবুব আরেফিন শিমু, এড. কায়সার আলম চৌধুরী টুটুল, এড. আসমা হেলেন বিথি, এড. শামসুন্নুর বাঁধন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. বেনজীর আহমেদ, এড. বোরহান উদ্দিন সরকার, এড. হাফিজুর রহমান মোল্লা, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এড. মানিক মিয়া, এড. আলম চৌধুরী, এড. আজিজুর রহমান মোল্লা, এড. সামসুল আরেফিন টুটুল, এড. জাহিদ হাসান মুক্তা, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. সুমন মিয়া, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. মাঈনউদ্দিন রেজা, এড. সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. মাসুদা আক্তার ,এড. লিজা, এড. রাসেল মিয়া, এড. শাহআলম শামীম, এড. জামান মিয়া, এড. কাজী সুমন, এড.আবুল কালাম আজাদ, এড. আদনান মোল্লা, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়া, এড. খোরশেদ আলমসহ প্রমূখ।