নতুন আরো ৫ মামলায় নাসকিরে সাবকে মেয়র আইভীকে শ্যোন এ্যারস্টে


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন / ১০০০
নতুন আরো ৫ মামলায় নাসকিরে সাবকে মেয়র আইভীকে শ্যোন এ্যারস্টে

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে নতুন করে ফতুলা থানার চারটি হত্যা মামলা ও সদর থানার পুলিশের কাজে বাধা সহ হামলার মামলায় শ্যোন এ্যারেস্ট দেখিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের উপর হামলার একটি মামলা এবং অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মায়মুনা আকতার মনির আদালতে ফতুল্লার ৪ টি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানী শেষে আদালত শ্যোন এ্যারেস্ট দেখানোর আদেশ মঞ্জুর করেন। আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
গত ৮ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখে। ৬ ঘন্টা পর ৯ মে ভোরে পুলিশ আইভীকে গ্রেফতার করে আদালতে পাঠায়। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে এক এক করে পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ছয় মাস কারাভোগের পর ৯ নভেম্বর পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিল।
গত ১২নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত পাঁচ মামলায় হাই কোর্টে আইভীর দেয়া জামিন স্থগিত করে গতকাল ১৭ নভেম্বর শুনানীর দিন ধায্য করেন। গতকাল সোমবার সরকার পক্ষের সময়ের আবেদনের কারণে শুনানী হয়নি।
আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, যে ৫ টি মামলায় শ্যোন অ্যরেষ্ট দেখানো হচ্ছে কোন মামলায় আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এই মামলা গুলো সাজানো হয়েছে। তারা নিম্ন আদালতের শ্যোন অ্যারেষ্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।