সদর থানার মাদক মামলায় জলিলের যাবজ্জীবন কারাদন্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন / ১০০০
সদর থানার মাদক মামলায় জলিলের যাবজ্জীবন কারাদন্ড

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর থানার দায়েরকৃত মাদক মামলায় আ. জলিল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আ. জলিল (৩৫) শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে সে পলাতক ছিলো।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বঙ্গববন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে আ. জলিলকে ব্যাব-১১ গ্রেপ্তার করে। এসময় তাকে তল্লালী চালিয়ে ৩৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে আ. জলিলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তিনি ফেন্সিডিল কেনাবেচা করতো। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।