মাদক নিয়ে বিরোধে কুপিয়ে জখম, ৩ দিন পর মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন / ১০০০
মাদক নিয়ে বিরোধে কুপিয়ে জখম, ৩ দিন পর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখমের তিনদিন পর মারা গেছেন সাব্বির নামে ৩০ বছর বয়সী এক যুবক।

শুক্রবার (৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

নিহত সাব্বির ফতুল্লার পিঠালিপুল এলাকার প্রয়াত ইস্রাফিলের ছেলে।

ইস্রাফিলও সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ওসি আব্দুল মান্নান বলেন, বুধবার ভোররাতে সেহরির সময়ে বাইরে বের হলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। তাকে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাব্বির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি স্থানীয় সোহাগ গ্রুপের সঙ্গে সাব্বির গ্রুপের মারামারির ঘটনা ঘটে। ওই সময়ও সাব্বির আহত হয়েছিলেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, সোহাগের মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, “ঢাকার হাসপাতালটির মর্গে লাশ রয়েছে। ময়নাতদন্তের পর দাফন সেরে নিহতের স্বজনরা মামলা করবেন বলে

জানিয়েছেন।”