সিদ্ধিরগঞ্জের শিশু ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জের শিশু ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জের শিশু ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা ধর্ষণ মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শিশু ধর্ষণ দমন আদালত নারায়ণগঞ্জের বিচারক মো. মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলো বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) ও একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। তাদের মধ্যে মো. রাসেল ছাড়া বাকী সকল কারাদণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

 

আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০২৩ সালের ১ এপ্রিল কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ভুক্তভোগী ১২ বছরের শিশুকে আটকিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচারক কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।