১ মে এক্স-ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা ইউনিট পরিদর্শন করবে বেকা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন / ১০০০
১ মে এক্স-ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা ইউনিট পরিদর্শন করবে বেকা

১ মে এক্স-ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা ইউনিট পরিদর্শন করবে বেকা

 

 

আগামী ১লা মে শুক্রবার সকাল ১১.০০ টায় বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন(বেকা) সেন্ট্রাল কমিটি হতে একটি পরিদর্শনকারী দল নারায়ণগঞ্জ জেলা ইউনিট পরিদর্শনে আসবেন। ১ মে পরিদর্শন অনুষ্ঠানে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমিটির সকল সদস্য সহ এক্স-ক্যাডেটসগনকে রেজিস্ট্রেশন করে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। গত ১৭ই এপ্রিল ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা ধার্য্য করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২৭ এপ্রিল রোজশনিবার ২০২৬ ইং ।এই পরিদর্শন প্রোগ্রামটি একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে এবং দুপুরের খাবার দিয়ে শেষ হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগঃ মোঃ আল-আমিন শিবলী, আহ্বায়ক , সেন্ট্রাল কমিটি পরিদর্শন অনুষ্ঠান মোবাইলঃ 01902937382 (বিকাশ)। মোঃ তাহসিন আবরর শুভ,যুগ্ন আহ্বায়ক ,সেন্ট্রাল কমিটি পরিদর্শন অনুষ্ঠান।মোবাইলঃ 01540249242 বিকাশ নংঃ 01902937382