বন্দরে সাবেক ভাইস চেয়ারম্যান সানুর ভাই যুবলীগ কর্মী ফকিরা গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে সাবেক ভাইস চেয়ারম্যান সানুর ভাই যুবলীগ কর্মী ফকিরা গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরী পাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে ও বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ছোট ভাই।
গ্রেপ্তারকৃতকে শনিবার (৪ অক্টোবর) দুপুরে বৈষম্য বিরোধী ১১(৯)২৫ নংন মামলায় আদালতে প্রেরন করা হয়।

এর আগে গত শুক্রবার (৩ অক্টোবর ) রাতে বন্দর থানার সোনাকান্দা চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালে আগষ্টের প্রথমদিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা বন্দর থানা যুবলীগ নেতা ফকির উল্ল্যাহ সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।