সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মোসলেম উদ্দিন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এর আগে গত ২২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোসলেম উদ্দিন (৫৬) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার এএসআই জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জালকুড়ি উত্তরপাড়া এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে অবহিত করে এসআই মাহবুব হাসান ও অন্যান্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাকে ধরা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামির দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে চারটি সাদা জিপারে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম, আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, আটক মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।