বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৪


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন / ১০০০
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৪

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার নূরুল হক মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (২৮) বন্দর শাহীমসজিদ এলাকার মৃত আলমগীর হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মেহেদী হাসান (২৯) বন্দর থানার লালখারবাগ এলাকার আব্দুর রব মুন্সী ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী দ্বীন ইসলাম (৪৫) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে সাজ্জাদ (২৮)। ধৃতদের বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (৫ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।