আড়াইহাজারে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ২:২১ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২১ নভেম্বর ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাট সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের পরিচয় দেয়- মোঃ শান্ত (২০) পিতা: মৃত মোহাম্মদ হোসেন মাতা: স্বপ্না বেগম সাং: কাশিনগর, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। তল্লাশিতে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।