সোনারগাঁয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত রিয়া জামালপুর চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে ও স্বামী আদিল কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

কারখানার শ্রমিকরা জানান, রিয়ার সঙ্গে আদিলের ৯ মাস আগে বিয়ে হয়।
এর আগে আরো একটি বিয়ের কথা গোগন রাখেন। বিয়ের কথা জানার পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হতো। তারা র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে বসবাস করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।