সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ২:২১ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- বরিশাল জেলার বানারীপাড়া থানার মোঃ ইকবাল হোসেন সেন্টুর ছেলে মোঃ আল আমিন (৩৩)।

জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন জানান, মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ছয়টি মামলা আছে।