বন্দরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৯:১২ অপরাহ্ন / ১০০০
বন্দরে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জ বন্দরে অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান অনুদানের চেক বিতরণ করেন।

ইউএনও মো.মোস্তাফিজুর রহমান জানান,উপজেলার ১৭ জন অসহায় মানুষের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে সরকারি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।সমাজের পিছিয়ে পড়া যেকোনো মানুষের পাশে আছে সরকার।