
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, কোন ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে জাতির নেতৃত্ব দিবেন দেশ তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার ও মাদানীনগর চৌরাস্তায় নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিযার রুহের মাগফিরাত কামনায় পৃথক দুটি দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে আজহারুল ইসলাম মান্নান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চান । পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়ার অনুরোধ জানান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে নিমাইকাশারী ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে মাদানী নগর অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন বাদল, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাদু, বিএনপির নেতা হাজী কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :