
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বন্দর ইউনিয়নে ব্যাপক গনসংযোগ চালিয়েছেন
নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাবাগ এলাকা হতে গনসংযোগ শুরু করেন তিনি। পরে বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় ব্যাপক প্রচারনা চালিয়ে বন্দর বিবিজোড়া এলাকায় এসে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্য ভোট প্রার্থনা করে প্রচারনা শেষ করেন তিনি।
গনসংযোগ স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনেরা আমার নির্বাচনী ব্যানার খুলে নিয়ে যাচ্ছে । আমার কর্মী সমর্থকসহ এমনকি আমার স্ত্রীকে নির্বাচনী প্রচার প্রচারনার কাজে বাধা প্রদান করেছে। আমি শুধু বলব ভোটের মালিক জনগন। ভোটাররা আমাকে ভালোবাসলে নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিড়ে আমার বিজয় ও জনপ্রিয়তাকে বাধাগ্রস্থ করতে পারবে না। ভোটারই আমার আস্থা ও শেষ ভরসা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারী ফুটবল মার্কায় ভোট দিয়ে মেহনতী মানুষের পাশে থাকার সুযোগ করে দিবেন।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাভা, মেম্বার চান শরিফ, সেলিম, দুলাল, ছানু, মনির হোসেন, জাফর, রহমত,আউয়াল মাষ্টার,ইমরান খান ,মনির হোসেন, মনোয়ার হোসেন, দানেস, ইব্রাহিম, এরশাদ, মুছাপুর ইউনিয়নের সমাজ সেবক আরিফ হোসেন,আবুল হোসেন সাগর,বিল্লাল হোসেন,আবুল কাশেম,মঞ্জিল হোসেন। জুম্মান,আলমগীর হোসেন,আতাউর রহমান,মামুন মিয়া,রাকিব হোসেন,জিদান,মাহাবুব আলী,পারভেজ প্রমূখ।
আপনার মতামত লিখুন :