টাকার জোরে মনোনয়ন, আর আমার হলো জনগণের শক্তি : গিয়াসউদ্দিন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন / ১০০০
টাকার জোরে মনোনয়ন, আর আমার হলো জনগণের শক্তি : গিয়াসউদ্দিন

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) মুহাম্মদ গিয়াসউদ্দিন ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আমার পুজি হচ্ছেন আপনারা আর ভরসা করি আল্লাহর। আর তার (বিএনপি প্রার্থী-আজহারুল ইসলাম মান্নান) পুজি হচ্ছে অর্থের। সে (বিএনপি প্রার্থী) সবেমাত্র অনেক কষ্টে স্বাক্ষর করা শিখেছেন। স্কুলে কোনদিন গিয়েছেন কিনা জানিনা।
আমি জানি অল্প কিছুদিন হয়েছে টিপসই থেকে স্বাক্ষর করা শিখেছে। সে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি থেকে মনোনয়ন পেল, এর মাহিত্বটা কি? মানুষ বলে টাকার জোরে। টাকার জোরে মনোনয়ন, আর আমার হলো জনগণের শক্তির মধ্যে নির্বাচন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকায় গণসংযোগ করতে এসে এক পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, যিনি এই এলাকার কারো পরিচিত কিনা আমি জানিনা। যাকে কেউ কখনো দেখেছে কিনা আমি জানিনা। সে এখন এসেছে নির্বাচনে ভোট চাইতে। কিসের বিনিময়ে ভোট নিতে চায়, টাকার বিনিময়ে।
এই সিদ্ধিরগঞ্জের মানুষের মাধ্যমেই ভোট কিনতে চাইবে। যারা ভোট বিক্রি করে টাকা আনবে। অনেক মধুর মধুর কথা বলে ভোট চাইবে, অনেক স্বপ্ন দেখাবে, অনেক প্রতিশ্রুতি দিবে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাদের কাউকেই খুজে পাবেন না।
গিয়াসউদ্দিন বলেন, ‘যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজী করে; ৫ তারিখের পরে তারা অল্পদিনের মধ্যে বাড়ি-গাড়ি করে ফেলেছে। তারাই আসবে ধানের শীষের জন্য। কারণ ধানের শীষ পাশ করলে এই লুটপাটের ব্যবসা আরো বাড়াতে পারবে। এতে আপনাদের কোন লাভ হবে না। বরং এরা যত টাকা-পয়সার মালিক ও বিত্তবান হবে; তারা ততবেশি অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম করে এই এলাকার মানুষকে জিম্মি করে রাখবে। ভোট আমাকে দেন বা না দেন, এই মানুষগুলোকে চেনার জন্য কথাগুলো বলে যাচ্ছি।’
তারা আপনাদের ভোট কিনতে পারবেনা কোটি টাকা দিয়েও। যেহেতু আপনারা টাকা খাবেন না, আপনাদের মাথা বিক্রি করার জন্য যারা ঠিকাদারী নিয়েছে তাদের কথায় ভোট দিয়েন না। মাটিকে ভোট দিবেন, মাটির সন্তানকে ভোট দিবেন।
বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর তত্ত্বাবধানে এসময় আরে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা, ৭নং ওয়ার্ড কৃষকদলের সাবেক সভাপতি সাগর বাবু প্রমূখ।