সাজিব ও সাদেক যুগ্ম আহ্বায়ক হলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের এবং যে বার্তা দিলেন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন / ১০০০
সাজিব ও সাদেক যুগ্ম আহ্বায়ক হলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের এবং যে বার্তা দিলেন

নারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার গোলজার হোসেন সাজিব ও সাদেকুর রহমান সাদেক কে যুগ্ন আহবায়ক করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহ আলম বেপারীর লিখিত বার্তায় গুলজার হোসেন সাজিব ও সাদেকুর রহমান সাদেক কে নারায়ণগঞ্জ জেলার কৃষক দলে যুগ্ন আহবায়ক হিসেবে সংযোজন করা হয় ।

এ সময় , নব্যযুগ্ন আহবায়কদ্বয় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান , আলহামদুলিল্লাহ নারায়নগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক পদে মোঃ গোলজার হোসেন সজিব ও সাদেকুর রহমান সাদেক আমাদের যুগ্ম আহ্বায়ক করায় ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষকদলের নারায়নগঞ্জ জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ডাঃ মোঃ শাহীন মিয়া এবং সদস্য সচিব আলম ভাই সহ জেলা কৃষকদলের সকল নেতৃবৃন্দকে।

এসময় যুগ্ম আহ্বায়ক সাজিব ও সাদেক আরো বলেন, আমরা স্থানীয় কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষ্য আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা অত্যাধুনিক সংযুক্তিকরণের ফলে তৃণমূল পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে গতিপথ ফিরিয়ে আনার চেষ্টা করব।

কৃষকদের সাথে সু-সম্পর্ক বিষয়ে বলেন , আমরা কৃষক দল গ্রাম্য বাংলা থেকে শুরু করে শহরে কৃষকদের সাথে সর্বোচ্চ সম্পর্ক রাখবো এবং তাদের সুবিধা-অসুবিধা সহ আবাদি ও অনাবাদি জমি এবং চাষাবাদে ভালো ফলন সহ সর্বময় কৃষকদের কল্যাণে কাজ করো।

তারা কৃষকদের প্রশিক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আমরা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে তথ্যসেবা বৃদ্ধি করার লক্ষ্যে সহজ প্রশিক্ষণের ব্যবস্থা করব । আমাদের গ্রাম্য বাংলার মেক্সিমাম কৃষক অশিক্ষিত তাই তাদেরকে মাঠে-ঘাটে প্র্যাকটিক্যাল ভাবে শেখাতে পারলে এদেশের সুজলা-সুফলা শস্য শ্যামলা আমাদের উর্বর জমিতে আরো ফলন ভালো হবে বলে আমরা আশা করি।