নির্বাচিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে : গোলাম মসীহ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন / ১০০০
নির্বাচিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে : গোলাম মসীহ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সোনারগাঁও এর শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় গণসংযোগ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্।

এসময় তিনি বলেন নারী ও শিশু নিরাপত্তা ও কল্যাণে দুই থানায় নারী ও শিশু সুরক্ষা ডেস্ক স্থাপন, ইভটিজিং প্রতিরোধে প্রতিটি বড় স্কুল ও কলেজে নারী কমিউনিটি পুলিশ মোতায়েন,বড় বাজার ও বাসস্ট্যান্ডে ‎আলাদা টয়লেট,‎অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র করব যদি আমি নির্বাচিত হই।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সী, সমন্বয়কারি মাওলানা আবুল কালাম আজাদী সহ স্থানীয় নেতৃবৃন্দ।